শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকা কর্মিদের হামলার অভিযোগ

আটকে রেখে নির্যাতন, পুলিশের সহায়াতায় উদ্ধার- আহত ১

মো. রাশেদুল ইসলাম প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:০৮ পিএম
আটকে রেখে নির্যাতন, পুলিশের সহায়াতায় উদ্ধার- আহত ১

চাঁদপুর-২ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নৌকা কর্মিদের হামলায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে পুলিশের সহায়তায় নারী কর্মিকে উদ্ধারের অভিযোগ পাওয়া গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ ) আসনের  স্বতন্ত্র এমপি প্রার্থী (ঈগল’ প্রতীক) এম ইসফাক আহসানের প্রচারণার কালে মহিলা কর্মীর ওপর হামলা করেছে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা৷

হামলায় গুরুতর আহত ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের যুবলীগ নেত্রী পলি শিকদারকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর পৌরসভার ওঠারচর এলাকায় এই ঘটনাটি ঘটে।

Model Hospital

এব্যাপারে পলি সিকদার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

অভিযোগ সুত্রে জানা যায়, ওঠারচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণার সময় একই ওয়ার্ডের সন্ত্রাসী আমির মোল্যা, রাজিব মৃধার নেতৃত্বে নৌকার ১০/ ১৫জন নৌকার সমর্থক পলি শিকদারের ওপর  অতর্কিত হামলা চালায় এতে পলি শিকদার মারাত্মক ভাবে জখম হয়।

পলি সিকদার স্থানীয় সাংবাদিকদের জানান, ঈগল প্রতিকের লিফলেট নিয়ে প্রচারণার সময় মায়ার সমর্থক ঘনিয়ারপাড় গ্রামের আমির মোল্ল্যা, রাজিব মৃধা, বিদ্যুৎ’সহ  ১০/ ১৫জন মিলে মোটরসাইকেলে  করে এসে আমার ওপর অতর্কিত হামলা করে আমাকে মারধর করে আমার শরীরের বিভিন্ন জায়গায় হাতদিয়ে স্লিলতাহানি করে এবং আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমি মহিলা মানুষ, তারা পুরুষ হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এই বর্বর হামলার ঘটনায় আমি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এছাড়াও ফতেপুর পচ্শিম ইউনিয়নে মায়ার সমর্থকরা জুয়েলের নেতৃত্বে এবং গজরা ইউনিয়নের বদনারপুর গ্রামে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রাৰ্থীর মহিলা কর্মদির ওপর আক্রমণ করেন এবং তাদেরকে আটক করে রাখেন ৷ পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ স্বতন্ত্র প্রার্থীর কর্মিদের উদ্ধার করেন।

এব্যাপারে অফিসার ইনচার্জ ওসি ভারপ্রাপ্ত ছানোয়ার হোসেন জানান, পলি সিকদারকে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে৷ তিনি লিখিত অভিযোগও করেছেন অভিযোগের ভিক্তিতে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital