শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে আবাদি জমির মাটি কাটায় অভিযুক্তকে অর্থদণ্ড

মো. মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৩০ পিএম
শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে আবাদি জমির মাটি কাটায় অভিযুক্তকে অর্থদণ্ড

শাহরাস্তিতে কৃষি জমির মাটি টপ সয়েল কাটায় দায়ে অভিযুক্তদেরকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দন্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার শাহরাস্তি উপজেলা প্রশাসন সুচিপাড়া উত্তর ইউপির ভাই ভাই ব্রিক ফিল্ড সংলগ্ন ফসলী জমির মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ওইসময় অবৈধভাবে কৃষি ফসলী জমি হতে মাটি কাটার অপরাধে আদালতের মাধ্যমে অভিযুক্তকে অর্থদণ্ড প্রদান করা হয়।

Model Hospital

এদিকে মঙ্গলবার পৃথক অভিযানে উপজেলার টামটা দক্ষিন ইউপির খোর্দ মৌজায় অনুরূপ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এতে অবৈধভাবে কৃষি ফসলী জমি হতে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কার্যালয় সূত্র জানায়, কৃষিজমির মাটি (টপ সয়েল) বিক্রয় ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ দেয়া হয়। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে তা বিক্রি এবং কেউ পরিবহন করলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

এ কাজে শাহরাস্তি থানার পুলিশ অফিসার সহ একদল পুলিশ সহযোগিতা করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital