বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফতেপুর পশ্চিম ইউনিয়নে নৌকার উঠান বৈঠক

আপনারা ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৮ পিএম
আপনারা ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভোটারদের কেন্দ্র পর্যন্ত নিয়ে আসতে হবে। কেননা যত বেশি ভোটার আসবেন তত বেশি নৌকায় ভোট পড়বে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আয়োজিত নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উঠান-বৈঠকে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

তিনি বলেন, যে পরিমাণ মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এতে নিশ্চিত করে বলা যায় আগামী ৭ জানুয়ারী নৌকার বিজয় হবে। আপনারা ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবেন। ঘরে ঘরে গিয়ে ভোটারদের নিয়ে আসতে হবে। যত বেশি ভোটার আসতে পারবেন, নৌকায় ভোট তত বেশি পড়বে। প্রত্যেকেই যেন ভোট দিতে আসেন সেদিকে বিশেষ নজর দিতে হবে।

সাবেক ছাত্রলীগ নেতা সোলাইমান তপুর সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী শাহজাহান শিকদার, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. রুহুল আমিন।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোতালেব সরকার, উপজেলা যুবলীগ সদস্য রেজওয়ান খন্দকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা কবির হোসেন প্রধান, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাবেক ইউপি সদস্য শাহজাহান। সভার শুরুতেই কোরআান তেলাওয়াত করেন হাফেজ মো. হাবিবুর রহমান।

Model Hospital

পৃথক উঠান-বৈঠক উপজেলার রাড়ীকান্দি দারুচ্ছুন্নত দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।