শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলর উত্তরের বড়হলদিয়ায় নৌকার সমর্থনে উঠান-বৈঠক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৯:২২ পিএম
মতলর উত্তরের বড়হলদিয়ায় নৌকার সমর্থনে উঠান-বৈঠক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  সন্ধ্যায় উপজেলার ফরাজীকান্দি  ইউনিয়নের ২নং ওয়ার্ড বড়হলদিয়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন দানেশ বলেন, নৌকা হলো স্বাধীনতার প্রতীক ও বিজয়ের বিজয়ের প্রতীক। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। আমি অনুরোধ করবো নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো ববলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তার হাতে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট রাষ্ট্র।
কেন্দ্র কমিটির সভাপতি নাছির উদ্দিন শাহ সভাপতিত্বে ও জয়দেব চন্দ্র রায়ের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, যুবলীগ নেতা মায়নুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital