বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে : মায়া বীর বিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১০:৩০ পিএম
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে : মায়া বীর বিক্রম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের নৌকা প্রতিকের দলীয় প্রার্থী  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ কর্তৃক নৌকা প্রতিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। বিএনপি জামাত জোট যতই লাফালাফি করেননা কেন, নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসছে ৭ জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন, ওই নির্বাচনে ব্যাপক ভাবে ভোটারদের উপস্থিত করতে হবে, যাতে করে মানুষ ভোট দিতে পারে। যতই ভোটার উপস্থিতি হবে ততই নৌকার ভোট বাড়বে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে  জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্ব ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব ওছমান গনি পাটওয়ারী, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য রাশেদুল ইসলাম চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ,  আওয়ামী লীগ নেতা  গাজী মুক্তার হোসেন,  যুবলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, আওয়ামীলীগ নেতা ডা. জাফর আহম্মেদ, আব্দুল হান্নান মাষ্টার, সাবেক মেম্বার খোরশেদ আলম, ইউপি সদস্য জসিমউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন প্রধান, নাছির উদ্দীন দেওয়ান, ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ূূন কবির, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আলমগীর দেওয়ান, সাধারণ সম্পাদক শাকিল দেওয়ান, মহিলা আওয়ামীলীগ নেত্রী শান্তা ইসলাম, সাবেক ইউপি সদস্য  তাহমিনা আক্তার নিপা, ইউপি সদস্য জোহরা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী হাসিনা চৌধুরী, জাকিয়া সুলতানা, ফাতেমা আক্তার মনি, ববিতা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ সহ অসংখ্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী ও শরীফ চৌধুরী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital