শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কৃষকলীগের আলোচনা সভা, মিলাদ ও দোয়া

আ.লীগ সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৪৪ পিএম
আ.লীগ সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, স্বরণ সভায় আমি আমার প্রয়াত ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যেন আমরা এই শোক কাটিয়ে উঠে শোক শক্তিতে রুপান্তরিত করতে পারি। আমার জ্যেষ্ঠ ছেলে দিপু চৌধুরী ছিলো যুব সমাজের অহংকার। তাঁর জন্য দোয়া করবেন। যাতে মহান আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করেন।

তিনি বলেন, মতলব উত্তর ও দক্ষিণ দুই উপজেলা হল আওয়ামী লীগের ঘাঁটি। নেতা কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে। দিপুর শোককে শক্তিতে রুপান্তরিত করে সামনের জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধান মন্ত্রী করতে হবে। তাহলেই দিপুর আত্মা শান্তি পাবে।

মায়া আরো বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে মিলে নৌকার জন্য কাজ করতে হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মতলব উত্তরের মোহনপুরে প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরনে উপজেলা কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Model Hospital

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখন সরকারে থাকে, তখনই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। আর বিএনপি ব্যস্ত থাকে লুটপাটে। খুন, ধর্ষণ, সন্ত্রাস, জঙ্গিবাদ তাদের চরিত্র। তারা দেশের মানুষের ভালো চায় না।

উপজেলা কৃষকলীগের সভাপতিত্বে আবু ছালেহ মো. খুরশীদ আলমের সভাপতিত্বে ও পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. দুলাল খন্দকার, উপদেষ্টা বোরহান উদ্দিন প্রধান, ষাটনল সভাপতি মো. রফিক মোল্লা, সাদুল্ল্যাপুর মো. জসিম উদ্দিন, বাগানবাড়ি মো. মিজানুর রহমান, সুলতানাবাদ সাইফুল ইসলাম।

দোয়া পরিচালনা করেন মাওলানা নুর ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital