শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গোপনে স্বামী-স্ত্রী অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ধারণ করে চাঁদাদাবী, আটক ১

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৭ পিএম
হাজীগঞ্জে গোপনে স্বামী-স্ত্রী অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ধারণ করে চাঁদাদাবী, আটক ১

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুর্হুতের ভিডিও মোবাইলে ধারণ করে তাহা বাদীর ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে বাদীর নিকট থেকে টাকা দাবী করা ঘটনায় মো. আরিফ হোসেন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আরিফ উপজেলার কোন্দ্রা গ্রামের মাইজের বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে।

মিডিয়া সেল থেকে জানানো হয়, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে চাঁদপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান ও তার দল।

Model Hospital

অভিযানকালে গ্রেফতার আরিফের কাছ থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, এই ঘটনায় হাজীগঞ্জ থানায় আসামীর বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আসামী আরিফ গোপনে মামলার বাদী ও বাদীর স্ত্রীর অন্তরঙ্গ মুর্হুতের ভিডিও মোবাইলে ধারণ করে তা বাদীর ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে বাদীর নিকট থেকে টাকা দাবী করে।

এছাড়াও সে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital