বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

১২নং ওয়ার্ডে নৌকার সমর্থনে নির্বাচনী উঠোন বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নৌকা প্রতীক দেশকে স্বাধীনতা দিয়েছে বলেই আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে পেরেছি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৩ পিএম
নৌকা প্রতীক দেশকে স্বাধীনতা দিয়েছে বলেই আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে পেরেছি

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. দীপু মনির নৌকার সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌকা নির্বাচিত হলেই বঙ্গবন্ধু কন্যা আবারো দেশের প্রধানমন্ত্রী হবেন। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য বাংলাদেশ আজ বিশ্ববুকর একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, নৌকা প্রতীক দেশকে স্বাধীনতা দিয়েছে বলেই আজ আমরা পরাধীনতার শিকল থেকে মুক্ত হতে পেরেছি। আপনারা আমাকে গত ১৫ বছর আপনাদের ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী ৭জানুয়ারী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে আমাকে আবারও পূনরায় নির্বাচিত করে চাঁদপুরে উন্নয়নের সুযোগ করে দিলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং চাঁদপুরের বাকী অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করে চাঁদপুরকে সুন্দর একটি শহর হিসেবে উপহার দেওয়া চেস্টা করে যাব।

Model Hospital

ডাঃ দীপু মনি বলেন, বিগত ১৫ বছর আমি দায়িত্বে থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন হবে। আগে আপনাদের নেতা টিক করতে হবে। নেতা ঠিক থাকলে কাজ হয়। বঙ্গবন্ধুকে নেতা বানানোয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। তদ্রুপ শেখ হাসিনাকে নেতা বানানোয় স্মার্ট বাংলাদেশ হয়েছে। নৌকা এ দেশকে স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন কয়েছে। তাই আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনাদের এমপি যা প্রতিশ্রুতি দিয়েছে তা রাখতে পেরেছে? আপনাদের এমপির দুর্নাম কিংবা বদনাম আছে। আপনাদের সাথে খারাপ আচরণ করে। সবাই বললেন না। আমার কারণে আপনাদের কোন সম্মান নষ্ট হয়েছে। যদি নাই হয়। তাহলে বিপুল ভোটে আপনাদের মেয়ে, বোন এবং আপনাদের দীপু মনিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর খান, সাধারণ সম্পাদক আকবর হোসেন বাসু, ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক শাহ আলম খলিফা, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন পাটোয়ারী সাধারণ সম্পাদক আলী হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।