শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়েই হোক নতুন বছরের শুভ সূচনা

মো. মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৯:১৪ পিএম
নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়েই হোক নতুন বছরের শুভ সূচনা
পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা- এটাই প্রকৃতির নিয়ম। প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল এ বছরটি। বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের মানুষও নতুন বছরকে বরণ করছে নতুন আশা, স্বপ্ন ও উদ্দীপনা নিয়ে।
তবে এবছরটি শুরু হবে একটু ভিন্ন আঙ্গিকে। নির্বাচনী আমেজে শুরু হওয়া নতুন বছরে নতুন কিছু চায় বাংলাদেশের মানুষ।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম থাকবে পুরো বাংলাদেশ। তাই নির্বাচনী আমেজে শুরু হওয়া বছরটি নিয়ে আসুক নতুন বার্তা।
নতুন বছরে ভালো কিছু পেতে হলে আমাদের সংগ্রাম করে যেতে হবে সবাইকে। সবার সাধ্যমত যুদ্ধ করে দেশকে নিয়ে যেতে হবে বিশ্ব দরবারে। এতে সুবিধা আমরাই ভোগ করবো।
নতুন বছর ২০২৪ এ আমাদের সততা, শ্রম আর আন্তরিকতাই বদলে দিতে পারে সকলের জীবন। সবার ঐক্য প্রচেষ্টায় একটি স্বনির্ভর দেশ গড়ে তুলতে আমাদের চেষ্টায়ই মূল শক্তি।
সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও হতে পারে একটি স্বনির্ভর বাংলাদেশ। বিগত কয়েকটি বছরের ন্যায় দেশ এগিয়ে চলছে উন্নত এক মহাপ্রান্তে। উন্নয়নের ধারা অব্যাহত আর অগ্রগতির ধারাবাহিকতায় বাংলাদেশের সুনাম বয়ে আনবে আরো।
নতুন বছরটি হোক প্রতিটি ব্যক্তি, সমাজ ও দেশের জন্য শান্তি ও সমৃদ্ধির বছর। এ বছরটিতে সকলেরই নতুন নতুন স্বপ্ন নিয়ে অপেক্ষায় থাকা। একেক জনের একেক আশা রয়েছে মানুষের মনে। নিজের স্বার্থের পাশাপাশি সমাজ ও দেশের জন্য কাজ করলেই বিশ্বদরবারে সুনাম বয়ে আনতে পারে বাংলার প্রতিটি মানুষই। দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকারের পাশাপাশি সকলের প্রয়োজন কাজ করা। সেই সাথে সামাজিক সংগঠনগুলোও অতীতের ন্যায় সামনের দিনগুলোতে মানুষ ও দেশের জন্য কাজ করলে দেশ হবে স্বনির্ভর।
রেড ক্রিসেন্ট, রোটারী, বিদ্যানন্দ, প্রভাত সমাজকল্যাণ সংস্থা, অল ফর ওয়ান ফাউন্ডেশন ও বিডি ক্লিন এর মতো জেলা-উপজেলার শত শত স্বেচ্ছাসেবী সংগঠন দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলছে। তাদের কর্মকান্ড চলমান রাখলে দেশের উন্নয়নও বেড়ে যাবে বলে এ আশায় আমাদের নতুন প্রত্যাশা।
নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়েই হোক নতুন বছরের যাত্রা।
এ বছরে সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করবো আমরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital