শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দোকান পুড়ে ছাই 

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:১৫ পিএম
ফরিদগঞ্জে দোকান পুড়ে ছাই 
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব সাফুয়া এলাকার সাদেক ভ্যারাইটিজ স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার পহেলা জানুয়ারি গভীর রাত আনুমানিক তিন ঘটিকার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি।
দোকানের মালিক মহিবুল ইসলাম রিয়াদ জানায়, গত রাত১১.৩০ মিনিটের সময় দোকান বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর বেপারি বাড়ির মৃত মাসুদের স্ত্রী দিলারা বেগমের ডাক চিৎকারে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে।
দিলারা বেগম জানান, রাত সোয়া তিনটা নাগাদ টিনের চালে খস খস শব্দে ও আলো দেখে ঘরের জানালা খুলে দেখি রিয়াদের দোকানে আগুন জ্বলছে।  এসময় আমার ডাকচিৎকারে আশে পাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।
রাফি জানায়, আমার প্রায় ১২/১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি সঠিক বলতে পারি না। দোকানে বিদ্যুতের সংযোগ ছিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital