বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শোডাউন ও পথসভায় নেতাকর্মীদের উপস্থিতিই প্রমান করে নির্বাচনী আমেজ বইছে

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম
কচুয়ায় শোডাউন ও পথসভায় নেতাকর্মীদের উপস্থিতিই প্রমান করে নির্বাচনী আমেজ বইছে

জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে রহিমানগর বাজারে শোডাউন ও পথসভা বের করা হয়।

সোমবার (১ জানুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের নেতৃত্বে কচুয়ার সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে শোডাউন ও পথসভায় যোগ দেন।

দীর্ঘদিন পর রাজনৈতিক মাঠে শাহজাহান শিশিরকে কাছে পেয়ে নেতাকর্মী ও শুভকাঙ্খীরা আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

এসময় শিশির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, কচুয়ার মাটি শিশির ভাইয়ের ঘাঁটি, সেলিম ভাইয়ের মার্কা নৌকা নৌকা, শিশির ভাইয়ের মার্কা নৌকা নৌকা, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে শ্লোগানে কচুয়ার দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র রহিমানগর বাজার মুখরিত হয়ে উঠে।

Model Hospital

শোডাউনটি রহিমানগর উত্তর বাজার চৌরাস্তা মোড় থেকে বের হয়ে, প্রধান সড়ক ও অলিগলিসহ সমগ্র বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় চৌরাস্তার মোড়ে এসে পথসভায় মিলিত হয়। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে যেন নৌকার প্রচারণায় প্রাণ ফিরে পেল। নেতাকর্মীদের মাঝে শোনা যাচ্ছিল- কচুয়ার রাজপথ কাঁপানো নেতা শাহজাহান শিশিরই সর্বেসর্বা।

শাহজাহান শিশির রাজপথে নামার ফলে যেন নৌকা পালে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এতদিন নির্বাচনী আমেজ লক্ষ্য করা না গেলে ও আজকের শোডাউন ও পথসভায় নেতাকর্মীদের উপস্থিতিই প্রমান করে নির্বাচনী আমেজ বইছে।

পথসভায় শাহজাহান শিশির বলেন, জননেত্রী শেখ হাসিনা কচুয়া আসনে ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমরা আমাদের এই কচুয়াকে সুন্দর করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কচুয়ার নৌকার মাঝি ড. সেলিম মাহমুদকে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে। ড. মহীউদ্দীন আলমগীরের উন্নয়নের ধারাবাহিকতায় রেখে ড. সেলিম মাহমুদ কচুয়ার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।

পথসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিন উদ্দিন, সেলিম মিয়া, সহ-সভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল বাশার নবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ,যুবলীগ ,ছাত্রলীগ, কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital