কচুয়ায় নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদের গণসংযোগ ও মতবিনিময়
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কচুয়া উপজেলা কাদলা ইউনিয়নে গনসংযোগ ও মতবিনিময় সভা করেছেন-বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীত চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সোমবার দিনব্যাপী ওই ইউনিয়নের মনপুরা, বাতাবাড়িয়া,গুলবাহার, কাদলা ও চৌহমুনী বাজারে গনসংযোগ ও মতবিনিময় সভা করেন।

নির্বাচন পরিচালনা ইউনিয়ন কেন্দ্র কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম চৌধুরী স্বপনের সঞ্চলনায় পথ সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন,ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত,আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম,যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম প্রধান,প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন,কাউছার আহমেদ প্রধান,উপজেলা যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক,ইউনিয়ন যুবলীগের আহবায়ক সফিউল্লাহ সফি,যুগ্ম-আহবায়ক আমির হোসেন, যুবলীগ নেতা মাইন উদ্দিন প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল প্রধান।

এসময় ইউনিয়ণ ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









