বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অসহায়দের পাশে যার যার সাধ্যমতো এগিয়ে আসা উচিত; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ২:০৬ পিএম
অসহায়দের পাশে যার যার সাধ্যমতো এগিয়ে আসা উচিত; রুহুল এমপি

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. নাসির উদ্দিন মিয়ার অর্থায়নে কম্বল বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, বৈশ্বিক মহামারী করোনায় মানুষের মধ্যে স্থবিরতা দেখা গেছে। তারপরও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা কালীন সরকার গরীব অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে করোনা উপেক্ষা করে হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছি।

তিনি আরো বলেন, অসহায়দের পাশে যার যার সাধ্যমতো এগিয়ে আসা উচিত।
২৪ ডিসেম্বর বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. নাসির উদ্দিন মিয়ার অর্থায়নে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, করোনার চেয়ে ভয়াবহ ‘ওমিকরন’ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন।

ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. নাসির উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকা মো. আলা উদ্দিন, ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলায়মান আহমেদ রতন ফরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, সাংবাদিক আব্দুল লতিফ মিয়াজী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামাণিক প্রমুখ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।