বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হুমকি-ধমকি দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না : স্বতন্ত্র এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:৫৮ পিএম
হুমকি-ধমকি দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না : স্বতন্ত্র এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহান
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার অলিতে-গলিতে, গ্রামের পাড়া মহল্লায়, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন হাট-বাজারে সাধরন, তরুণ ভোটারদের কাছে গিয়ে ট্রাক মার্কার ভোট চেয়ে প্রচার-প্রচারনা এবং লিফলেট বিতরন, গণসংযোগ, পথসভায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
পহেলা জানুয়ারি সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত চাঁদপুর পৌরসভার ৭, ১২ ও ১৩ নং ওয়ার্ডের আমি ওয়ারলেস বাজার, গুচ্ছগ্রা, গুনরাজদি, রহমতপুর কলনী ও ট্রাকগাট এলাকায় দিনব্যাপী সাধারণ ও তরুণ ভোটারদের কাছে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও পথসভায় করেছেন স্বতন্ত্র প্রার্থী  আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
পথসভা ও গণসংযোগ স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আপনাদের সার্বিক উন্নয়নের জন্য আমি এবার স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাকে একটু সার্বিক সহযোগিতা করেন এবং আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে প্রত্যেকে একটি টাক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা জনগণই পারেন আমাকে সংসদে পাঠাতে। আপনাদের একটি ভোটের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, আপনাদের এলাকার উন্নয়নের পরিবর্তন হতে পারে। আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের কে তাদের যোগ্যতা প্রমান করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা আপনাদের পছন্দমত কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমি ট্রাক প্রতিক নিয়ে আপনাদের কাছ এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো। সৎ নেতৃত্বের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নাই। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রুখতে ট্রাক মার্কায় ভোট দিন
তিনি আরো বলেন আপনারা জানেন, এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ইতি মধ্যেই আমার নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছ। আমার বিশ্বাস স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ট্রাক মার্কায় ভোট দিবেন। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রুখতে ট্রাক মার্কায় ভোট দিন।
এসময় তিনি আরো বলেন হুমকি হুমকি-ধুমকি দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন সকল মোকাবেলা করে ট্রাক মার্কা বিজয় হবে ইনশাআল্লাহ।
এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মী, এলাকার সুধীজন ও সমর্থকবৃন্দ বিভিন্ন প্রচারনায় অংশগ্রহণ করেন।
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মাদকমুক্ত চাঁদপুর গড়ি সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজান খান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, সমাজসেবক মোঃ আলম খান সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।