বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরন বিশ্বের কোন দেশেই এই কার্যক্রমের প্রচলন নেই

বছরের প্রথম দিনে নতুন বই সরকারের অন্যতম সাফল্য : জেলা প্রশাসক কামরুল হাসান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:০৯ পিএম
বছরের প্রথম দিনে নতুন বই সরকারের অন্যতম সাফল্য : জেলা প্রশাসক কামরুল হাসান
জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বই বিতনর উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন নতুন বছরের নতুন বই বিতরণ এ সরকারের একটি অন্যতম সাফল্য। পূর্বে এটি প্রচলন ছিল না, বছরের প্রথম দিনে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই  বিতরন সরকারের একটি অন্যতম সাফল্য। এজন্য আমরা মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, নতুন বছরের প্রথম দিন নতুন বই আনন্দের মাত্রাকে আরো বাড়িয়ে দেয়। বছরের প্রথম দিনে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরন বিশ্বের কোন দেশেই এই কার্যক্রমের প্রচলন নেই।
২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল মায়েদের অবদান অপরিসীম, এজন্য জেলা প্রশাসক প্রত্যেক মায়েদের তাদের সন্তানের ক্ষেত্রে আরো যত্নবান ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান ও স্মার্ট দেশ গড়ার জন্য সকলকে আহ্বান করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম,  বাবুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি জেলা শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক সিদ্দীকি।
বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম সারোয়ার রিপন, খোরশেদ আলম কমেট, মোঃ কাকন খান সহ অভিভাবকগন ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও গীতা পাঠ করেন অর্পিতা দেবনাধ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।