বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিদ্দিক বেগম বালিকা উচ্চ বিদ্যালয় নতুন বইয়ের উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:২৭ পিএম
সিদ্দিক বেগম বালিকা উচ্চ বিদ্যালয় নতুন বইয়ের উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা

নতুন বছর, নতুন সকাল, নতুন বই- এমন সব নতুনের আহ্বানে বই উৎসবে মেতে উঠেছে খোদে শিক্ষার্থীরা।

সোমবার (১ জানুয়ারি) মতলব উত্তরের সিদ্দিক বেগম বালিকা উচ্চ বদ্যিালয় প্রাঙ্গণ এখন শিশুদের পদচারণায় মুখরিত।

নতুন বই পেয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাসে যেন নতুন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মতলব উত্তর সিদ্দিক বেগম বালিকা উচ্চ বিদ্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব চলছে। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে নতুন বছরে পাঠ্যপুস্তক পেয়ে উল্লাসে উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেছে শিশুদের সঙ্গে এসেছেন শিক্ষক ও অভিভাবকরা।

Model Hospital

উৎসবের অংশ নিয়ে সিদ্দিক বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাইমা আক্তার বলেন, নতুন বই পেয়েছে, বই পেয়ে অনেক ভালো লাগছে।

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী বলেন প্রতি বছরের ন্যায় এবারও (৩০০) শিক্ষার্থীদের হাতে বই দিতে পেরে আমরা আনন্দিত।

প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী আরো বলেন, বিনামূল্যের বই বিশেষত গ্রামাঞ্চলের দরিদ্র অভিভাবকদের জন্য এক বড় ধরনের স্বস্তি। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে নিঃসন্দেহে। আমাদের বিশ্বাস, শুধু বিনামূল্যের বই নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেক কিছু করার আছে।

শিক্ষার্থীদের ঝরেপড়াসহ প্রাথমিক শিক্ষার অন্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্মের শিক্ষার ভিতটি শক্তভাবে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital