বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যাকে দক্ষ মনে করবেন তাকেই আপনার মূল্যবান ভোট দিবেন : ডিসি কামরুল হাসান

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৮:৫০ পিএম
যাকে দক্ষ মনে করবেন তাকেই আপনার মূল্যবান ভোট দিবেন : ডিসি কামরুল হাসান
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের লক্ষ্যে এক ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক পুরুষ ও নারী ভোটারের অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন। ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার। আপনারা কাকে ভোট দিবেন এ জন্য আমরা এখানে আসি না। ভোট একটা আমানত। যাকে দক্ষ মনে করবেন তাকেই আপনার মূল্যবান ভোট দিবেন। আপনার ভোটের আমানত আপনাকেই রক্ষা করতে হবে। এজন্য ভোট কেন্দ্রে যাবেন।
তিনি আরো বলেন, ভোট হচ্ছে আপনার একটা পছন্দ বা সিদ্ধান্ত। একজনকে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত করা। যিনি ৫ বছর আপনার এলাকার উন্নয়ন করবে। ভাতার কার্ড বা অন্য কোনা সরকারী সুযোগ সুবিধা নিতে টাকা লাগে না। আপনারা এজন্য কাউকে কোনো টাকা দিবেন না বা কোনো টাকা খরচ করবেননা। আপনারা যেনে রাখেন, যেখানে রসিদ নেই সেখানে টাকা নেই। অতএব সরকারি কোন সুবিধা পাওয়ার জন্য অবৈধভাবে কোন টাকা দিবেন না।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন বলেন, আপনারা কাকে ভোট দিবেন এটা আপনাদের একান্ত ব্যাপার। তবে নির্বাচনে অংশগ্রহন করবেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আশ্বস্থ করতে আসছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্র যাবেন, কারন ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার। আমরা আপনাদের এই মেসেজটা দিচ্ছি, আপনারা এই মেসেজটা অন্য ভোটারদেরও পৌছে দিবেন। ভোট কেন্দ্রে কোন প্রকার বিঘ্ন ঘটবে না। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, পুলিশ সুপারের প্রতিনিধি ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেন সহ এলাকার সুধীজন ও জনসাধারণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital