বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রফেসর ড.সেলিম মাহমুদ বলেছেন

শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে সারাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছে

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৯:৩৮ পিএম
শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে সারাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছে

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কচুয়া আসনে নৌকার মাঝি প্রফেসর ড. সেলিম মাহমুদ বলেছেন- আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচন আমাদের অর্থনীতি রক্ষার নির্বাচন, আমাদের অর্থনীতি রক্ষা পেলে আমরা এই দেশের সকল মানুষ ভালো থাকবো। আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে পরিচিতি করে তুলেছে।

কতো ষড়ষন্ত্র হচ্ছে এই দেশকে নিয়ে আপনারা দেখছেন, শেখ হাসিনা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। জননেত্রীর শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে সারাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছে।

প্রতিটি ভোট কেন্দ্রে হাজার হাজার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করবে। আমি জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি। এই নৌকার মালিক আমি নই, এই নৌকার মালিক জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা। আমাদের এই নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, বিএনপি জামায়েত বিদেশীদের কাছে বাংলাদেশ বিক্রি করে দিতে চায়, দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়।

তিনি বুধবার (৩ জানুয়ারি) বিকালে কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাশেদ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন বেপরীর সঞ্চালনায় ডুমুরিয়া বাজার প্রাঙ্গণে পথসভায় বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Model Hospital

একই দিনে তিনি ওই ইউনিয়নের কালচোঁ, সাদিপুরা-চাঁদপুর, নলুয়া-আকানিয়া এলাকায় পৃথক পৃথক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

এসময়- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সুমন মিজি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শুক্কর আলমসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী সমর্থক গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital