শাহরাস্তিতে নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় মেজর রফিকুল ইসলাম
স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়ন সমৃদ্ধি বিজয়ের প্রতীক নৌকা
শাহরাস্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শাহরাস্তি পৌরসভার মেহের কালি বাড়ী মাঠে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

ভোট দিয়ে শান্তি, শৃঙ্খলা ও শাহরাস্তি-হাজীগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুন এই স্লোগানকে সামনে রেখে পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্তমান সাংসদ নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি বক্তব্য বলেন, জনগণের নিকট তার নির্বাচনী ইশতেহার এবং আগামী দিনে শাহরাস্তি হাজীগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

এ জনপদ একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে আমরা যুগের পর যুগ এক সাথে বসবাস করি। ১৯৯৬ সালে আমি প্রথম ক্ষমতায় এসে মন্ত্রী হয়ে সারাদেশে সন্ত্রাস নির্মূল করি।
আসন্ন নির্বাচনে বিজয়ী হলে আগামীতে হাজীগঞ্জ ও শাহরাস্তির মাটি থেকে সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করবো। আ’লীগের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতীর উন্নয়ন, সমৃদ্ধি অব্যাহত রাখার আহবান জানান তিনি ।
বর্তমানে এ নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে উন্নয়নের মহাযজ্ঞ সম্পন্ন করছেন। ওই ধারাবাহিকতায় বজায় রেখে আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন, সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মান্নান বিএসসি, মোস্তফা কামাল মজুমদার চেয়ারম্যান, উপজেলা আ’ লীগের সাবেক সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, জাতীয় পাটির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মশিউর রহমান শাহীন, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডা: আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুশু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকায় গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।








