বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কখনো খালি হাতে ফেরান নি : মুহম্মদ শফিকুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১০:৩৮ পিএম
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কখনো খালি হাতে ফেরান নি : মুহম্মদ শফিকুর রহমান
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগ প্রার্থী ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কখনো খালি হাতে ফেরান নি।
সর্বশেষ সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে গল্লাক কলেজের ডিগ্রি পর্যায়ের উন্নিত করণে ডিও লেটার দিয়েছেন। গত ৫ বছরে তিনি দুই হাত ভরে ফরিদগঞ্জবাসীর জন্য বরাদ্দ দিয়েছেন। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আপনারা যদি আমাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে অব্যশ্যই উপজেলার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সাথে সাথে ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তরিত করবো।
৫ বছরের আগের ফরিদগঞ্জ বর্তমান ফরিদগঞ্জ এক নয়। উন্নয়নের সুবাতাস বইছে পুরো উপজেলায়। আমার সময়ে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হয়েছে। এরমধ্যে ৮০টি ভবন হস্তান্তর হয়েছে। বাকীগুলোর কাজ চলছে। ডাকাতিয়া নদীর উপর একের পর এক সেতু হচ্ছে। অথচ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব কিছুর জবাব আমরা ব্যালটের মাধ্যমে দিবেন।

বৃহষ্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি  ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বিএফইউজে সাবেক সভাপতি মোল্লা জালাল, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্য, জাতীয় প্রেসক্লাবের নিবার্হী সদস্য শাহানাজ আক্তার সোমা, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরাহাত মিনু , ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, পিআইবির সহকারি সম্পাদক দুলাল আচর্য, যুগান্তরের সিনিয়র রিপোর্টার আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক এএসএম হানিফ, এটিএন বাংলার সাবেক বার্তা প্রধান ভানু রঞ্জন চক্রবর্তী, দৈনিক রূপসী বাংলাদেশ’র যুগ্ম সম্পাদক সাইদুল হক ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক ,আওয়ামীলীগ নেতা আমির আজম রেজা, খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital