বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারগিস ফুড প্যাভিলিয়ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের দ্বিতীয় শাখা কচুয়ায় উদ্বোধন

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১০:৪৩ পিএম
নারগিস ফুড প্যাভিলিয়ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের দ্বিতীয় শাখা কচুয়ায় উদ্বোধন

নারগিস ফুড প্যাভিলিয়ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের দ্বিতীয় শাখার কচুয়া পৌর বাজারে উদ্বোধন করা হয়।

বুধবার সন্ধ্যায় সুলতান ভূইয়া কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের বর্ণাঢ্য উদ্বোধন করেন- সুলতান ভূঁইয়া কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী ও পৌর আওয়মী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া।

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাঁ জামে মসজিদের খতিব মাওলানা মো. জামাল হোসেন।

পরে নারগিস ফুড প্যাভিলিয়ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সকলকে সেবা গ্রহন করতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, নারগিস ফুড প্যাভিলিয়ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সত্বাধিকারী অস্ট্রোলিয়ান প্রবাসী মো. জাকির হোসেন প্রধানীয়া।

Model Hospital

এসময় তিনি বলেন, হাজীগঞ্জের পরে আমাদের দ্বিতীয় শাখা কচুয়ায় পৌর বাজারের সুলতান ভূঁইয়া কমপ্লেক্সে নিচতলায় উদ্বোাধন করেছি। এখানে উন্নত ও সুস্বাদু খাবারের সেবার মান বজায় রেখে সুনাম ও সততার প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

এসময় কচুয়া পৌর বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া,সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কেসলু।

কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার, কাদলা ইউপির সাবেক চেয়ারম্যান মাঈন উদ্দিন মজুমদার মানিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।