বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভোট বর্জনের আহবানে শাহরাস্তি পৌর বিএনপি’র বৈঠক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৯:২৩ পিএম
ভোট বর্জনের আহবানে শাহরাস্তি পৌর বিএনপি’র বৈঠক

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন শাহরাস্তি পৌর বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্দেশ্যে আয়োজিত ভার্চুয়াল সভায় দলের পক্ষ থেকে এ আহবান জানানো হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অধিকাংশ নিবন্ধিত দল যখন ৭ জানুয়ারি ভোট সামনে রেখে প্রচারে ব্যস্ত, বিএনপি ও সমমনা দলগুলো তখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

এই আন্দোলনের অংশ হিসেবে শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনি দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলেন।

Model Hospital

বক্তব্যে বক্তারা আরও বলেন, নৌকার নিজেদের বিরোধে সহিংসতার দায় বিএনপি নেতাকর্মীদের উপর চাপানোর চেষ্টা করা হবে জানিয়ে শনিবার ভোর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কেন্দ্র ঘোষিত হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা, প্রত্যেক নেতা-কর্মী নিজ বাড়িতে অবস্থান করে বাড়ির পুরুষ মহিলা কেউ যেন ভোট কেন্দ্রে না যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, কৌতুহল বশতঃ ভোটের দৃশ্য দেখার জন্য রাস্তায় বা ভোট কেন্দ্রে না যাওয়া, আত্মীয়তা, বন্ধুত্ব, ব্যাবসায়িক সম্পর্কের কারনেও স্বতন্ত্র প্রার্থী বা নৌকার পক্ষে না যাওয়া, কোন প্রার্থীর নাম বা প্রতীক উল্লেখ করে কারো সাথে তর্ক বা আলাপ আলোচনায় জড়িত না হওয়ার অনুরোধ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।