বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পুলিশি অভিযানে ১২ আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১১:০০ পিএম
শাহরাস্তিতে পুলিশি অভিযানে ১২ আসামি আটক

শাহরাস্তিতে পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১২ আসামিকে আটক করেছে পুলিশ।

বুধবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম  দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ ওসি শাহরাস্তি মডেল থানার মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে পুলিশি অভিযানে অভিযুক্তদের আটক করা হয়।

এ অভিযানে শাহরাস্তি থানা পুলিশ জিআর পরোয়ানাভুক্ত-০৮ জন, সিআর পরোয়ানাভুক্ত-০২ জন, এবং নিয়মিত মামলার ০২ জন সহ ১২ জনকে আটক করা হয়।

Model Hospital

ওইদিন এসআই নিঃ মোঃ রোকন উদ্দিন, এসআই ঈমাম হোসেন, এসআই নিঃ মোঃ নুরুল আনোয়ার, এএসআই নিঃ মোঃ দিদার  হোসেন, এএসআই নিঃ আতাউর রহমান, এএসআই নিঃ মোঃ ইব্রাহিম খলিল, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে উপজেলার কাজিরকাপ কোনার বাড়ীর সফিকুর রহমানের পুুত্র মো. মিজানুর রহমান সিআর-২৫০/২২ শাহরাস্তি এস/সি-৬১৩/২২,  ননজিআর-১০/২৩ এর মামলায়, সুচীপাড়া দক্ষিন ইউপির নরিংপুর গ্রামের মুনছুর আহম্মদের পুত্র দুলাল মিয়া ৫৫, দুলাল মিয়ায় স্রী আম্বিয়া বেগম ৪০, তার  কন্যা লিপি আক্তার ২০, আবুল খায়ের পুত্র নুর মোহাম্মদ ৬৫। সিআর-২৯০/২০২৩ইং (শাহরাস্তি), এর আসামী  টামটা উত্তর ইউপির বলশিদ গ্রামের ছৈয়াল বাড়ীর শাখাওয়াত উল্যার স্রীর রিনা আক্তার, জিআর-৩১২/১৯ (শাহরাস্তি), এর আসামী মেহের  দক্ষিন ইউপির দেবকরা গ্রামের দুলুর বাড়ীর মৃত আব্দুল হকের পুত্র মোঃ সাহাব উদ্দিন,  জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী টামটা দক্ষিন ইউপির দোপল্লা শেখ বাড়ীরনুরুজ্জামানের পুত্র নবির হোসেন, জিআর -২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী রায়শ্রী দক্ষিন ইউপির প্রসন্নপুর গ্রামের নুরু মাষ্টারের বাড়ীর তাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম, জিআর-১৮৪/১৯ (শাহরাস্তি) এর আসামী টামটা উত্তর ইউপির রাড়া বেপারী বাড়ীর মোঃ স্বপনের স্রী সুমী, শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮২ (১) এর সুচিপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রামের মৃত শফি উল্লাহর পুত্র আসামী মোঃ আবুল হোসেন  ৪৪,  এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬ মামলায় জি আর নং-৬, ২০২৪, ধারা- ৩৬(১) ধারা ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী দৈকামতা পাঁচু জমাদ্দার বাড়ীর ইব্রাহিম খলিলের পুত্র মোঃ হেলাল হোসেনকে ৩২ আটক করে।

পুলিশ আটকৃতদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।