পানিতে ডুবে মারা যাওয়া দুই ভাইয়ের পরিবারের পাশে কচুয়া উপজেলা প্রশাসন
চাঁদপুরের কচুয়ায় পুকুরে পড়ে সহোদর দুই ভাইয়ের সন্তানের করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গত শনিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের পূর্ব কালচোঁ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার (১৫ জানুয়ারী) সকালে উপজেলার কালচোঁ তালুকদার বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন শোকাহত পরিবারের প্রতি খোঁজ-খবর ও সমবেদনা জ্ঞাপন করেন।

পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।

এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।







