বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৮:২০ পিএম
কচুয়ায় ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

কচুয়ায় এক বৃদ্ধের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঁদলা ইউনিয়নের আয়মা গ্রামের মজুমদার বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্থ আশেক আলী মাষ্টার জানান গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে পরিত্যক্ত রান্নাঘরে হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে বসত ঘর থেকে নেমে ডাক চিৎকার শুরু করলে আমার আপন ছোট ভাই দুলাল মজুমদার ও তার ছেলেরা বাড়ীর উঠান থেকে দৌড়িয়ে চলে যেতে দেখে।

এতে ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে কোন বিদ্যুৎ সংযোগ নেই এবং প্রায় দুই বছর ওই রান্না ঘর পরিত্যক্ত রয়েছে।

Model Hospital

তিনি আরো জানান,আমি একাই বাড়িতে থাকি। আমার দুই ছেলের মধ্যে বড় ছেলে থাকে প্রবাসে ও ছোট ছেলে পরিবার নিয়ে কুমিল্লা থাকে। দীর্ঘদিন ধরে আমার ভাই দুলাল মজুমদার ও তার ছেলেরা আমার দখলকৃত পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন সময় আমাকে হুমকি-ধুমকি দিয়ে আসছে। আমি যেন আমার পৈতৃক সম্পত্তি রেখে বাড়ি হইতে চলে যাই।

আমি একজন বৃদ্ধ মানুষ আমার স্ত্রী মারা গেছে, একাই বাড়িতে থাকি। বর্তমানে তাদের অত্যাচার ও নির্যাতনের বিষয়ে এলাকায় স্থানীয় সালিশ বৈঠক একাধিকবার বসলে আমার ছোট ভাই দুলাল মজুমদার কোন সালিশ দরবার মানেনা।

তিনি আরো জানান এ ব্যাপাওে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুলাল মজুমদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় আমি বাড়িতে ছিলাম না। আগুন লাগার ঘটনাটি আমি শুনেছি এবং দৌড়িয়ে এসে আগুন নিভাতে সাহায্য করেছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।