বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরের ৭ কসমেটিকস ও মিষ্টি ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১০:২৬ পিএম
চাঁদপুর শহরের ৭ কসমেটিকস ও মিষ্টি ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে শহরের সাত ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানকে না অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় ও পাল বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জোড় পুকুরপাড় এলাকায় আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবকে মালঞ্চ স্টোরকে ১৫ হাজার টাকা এবং সপ্তডিঙ্গা স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে শহরের পালবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিলাপি তৈরি করে প্রদর্শন ও সংরক্ষণের দায়ে মানিকের জিলাপির দোকানকে ১০ হাজার টাকা, ঘোষ কেবিনকে ১০ হাজার টাকা, ঘোষের দোকানকে ১০ হাজার টাকা, মা সুইটসকে ১০ হাজার টাকা, বাসুদেব ঘোষকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযান পরিচালনাকালে নুর হোসেন রুবেল, উক্ত শহরের ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে নির্দেশ প্রদান করা হয়।
চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।