বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

অগ্রিম টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় ৯টি দোকানে তালা

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১০:৫৮ পিএম
অগ্রিম টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় ৯টি দোকানে তালা

কচুয়ায় দোকানের অগ্রিম টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার উত্তর পালাখাল মোড়ে মদিনা মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে।

মার্কেটের মালিক কেফায়েত উল্লাহ জানান, বুধবার রাতে তার মার্কেটের ভাড়াটিয়া ইসমাইল সরদার তার মার্কেটের ৯টি দোকানে তালা ঝুলিয়ে দেয়।

তালা ঝুলিয়ে দেওয়ায় মার্কেটের ৯ দোকানী জানান, তাদের দোকানে মালামাল নষ্ট ও বিক্রি বন্ধ হওয়ায় তাদের বিশাল ক্ষতি-সাধিত হচ্ছে। ইসমাইল সরদার তার মনোহারী দোকান ছেড়ে দিবে বলে মার্কেটের মালিক কেফায়েত উল্লাহকে অবহিত করেন। টাকা দিতে বিলম্ব হওয়ায় অন্য ৯টি চলমান দোকনে তালা ঝুলিয়ে দেয়। মার্কেটের ৯টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবিহিত করা হয়েছে।

এ ব্যাপারে ইসমাইল সরদার বলেন, আমার অগ্রিম টাকা ফেরত না দেওয়ায় বাজার কমিটির সভাপতি বাবুল সরদারের নির্দেশে আমি তালা ঝুলিয়ে দিয়েছি। বাবুল সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনেকবার টাকা দেওয়ার কথা বলেও কেফায়েত উল্লাহ টাকা না দেওয়ায় বাধ্য হয়ে বাজার কমিটির পক্ষ থেকে বিষয়টি সমাধানের জন্য তালা ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

Model Hospital

ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জানান, দোকানের তালা খুলে দেওয়ার জন্য বাবুল সরদার ও ইসমাইল সরদারকে বলেছি। অগ্রিম টাকা ফেরত দেওয়ার বিষয়টি বসে সিদ্বান্ত নিবো।

ব্যবসায়ীগণ তাদের তালা খুলে দোকান চালু করার জন্য স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।