বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইসলামপুর সপ্রাবিতে সাংস্কৃতিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

নারীর ক্ষমতায়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে : অ্যাড.হেলাল উদ্দিন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৬ পিএম
নারীর ক্ষমতায়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে : অ্যাড.হেলাল উদ্দিন

কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে পুরস্কার বিতরণ করেন,উপজেলা আওয়ামী লীগের সি.যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড.হেলাল উদ্দিন।

এসময় তিনি বলেন,উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষাই মূল ভিত্তি। নারীর ক্ষমতায়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। খেলাধূলা ছেলে-মেয়েদের মানষিক বিকাশ ঘটায়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.সোহাগ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউল করিম রতনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো.আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, যুগ্ম-সাধারন সম্পাদক মনির হোসেন পাটওয়ারী,বাবুল গাজী প্রমুখ।

Model Hospital

এসময় চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.মো.মনির হোসেন, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহ,সমাজসেবক মাস্টার আব্দুল মোতালেব,ইউপি সদস্য মিজানুর রহমান,বিলকিস আক্তার, প্রধান শিক্ষক আয়েশা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital