বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন বছরে আসছে মিউজিক ভিডিও ‘হারালে কোথায়’

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৭:০৫ এম
নতুন বছরে আসছে মিউজিক ভিডিও ‘হারালে কোথায়’

সাইদ হোসেন অপু চৌধুরী : তরুণ নির্মাতা রনি রাজের পরিচালনায় নতুন বছরের শুরুতে আসছে হারালে কোথায় শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও। এতে মডেল হিসাবে ছিলেন রনি রাজ, বৃষ্টি ও অনন্যা।

টমাস সরকার লিওনার্দোর কথা, সুর ও শিল্পীর কন্ঠে “হারালে কোথায়” গানটির মিউজিকে ছিলেন অমিত চ্যাটার্জী এবং প্রযোজনা করেন আসাদ খান।

সম্পতি ঢাকার পূবাইল বাঁধন শুটিং স্পটের বিভিন্ন লোকেশনে শেষ হয় মিউজিক ভিডিওর চিত্র ধারন।

এ বিষয়ে পরিচালক রনি রাজে বলেন, ২ দিন আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। বর্তমানে এর সম্পাদনার কাজ সম্পন্ন করেছি। আশা করি ভিডিওটিতে দর্শকরা ভালো কিছু দেখতে পাবেন।ভিডিওটি নতুন বছরের শুরুতে যে কোন ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে।

Model Hospital

উল্লেখ্য: রনি রাজ এই পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তিনি পরিচালকের পাশাপাশি একজন দক্ষ অভিনেতা। প্রায় ৪ বছর তিনি মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন। রনি রাজ ভবিষ্যত পথচলায় সবার কাছে দোয়া কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital