বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২টি হাসপাতাল ও ফসলি জমিনের টপসয়েল কাটার দায়ে দেড় লক্ষ টাকা দন্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০৫ পিএম
শাহরাস্তিতে ২টি হাসপাতাল ও ফসলি জমিনের টপসয়েল কাটার দায়ে দেড় লক্ষ টাকা দন্ড
শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ২ টি হাসপাতাল এবং কৃষি ফসলি জমিনের টপসয়েল কাটার দায়ে ১ লক্ষ ৫০ হাজার  টাকা ও অভিযুক্ত একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে এ দন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার টামটা উত্তর ইউপির উয়ারুক বাজারে এ দন্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বাজারের মনির আই কেয়ার সেন্টারকে ৫০ হাজার টাকা দন্ড এবং সিলগালা, একই বাজারের কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।
অভিযুক্ত দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৫২ ধারায় এ দন্ড প্রদান করা হয়।
এতে প্রোসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃনাসির উদ্দিন, সহযোগিতা করেন ডাঃ সারোয়ার (এমওডিসি),নিরাপদ খাদ্য পরিদর্শক ও  উপজেলা স্যানেটারী পরিদর্শক মো. ফ্যায়দুল্ল্যাহ মিয়া।
এদিকে গত বুধবার শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী মাটির টপ সয়েল কাটার দায়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ওই সময় উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির ধামরা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষি ফসলী জমি হতে মাটি (টপসয়েল) কাটার অপরাধে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও সঙ্গীর ফোর্স এ কাজে সহযোগিতা করেন।
এছাড়া সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে জানানো হয়, অত্র উপজেলার যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।