বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাবুরহাট উবি ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:০১ পিএম
বাবুরহাট উবি ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ। এই বিদ্যালয়টি দীর্ঘদিন এ অঞ্চলের মানুষের মাঝে আলো ছড়িয়ে আসছে। দীর্ঘকাল এ অঞ্চলের মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমেও শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা যেন ইতিহাস বোধ নিয়ে বড় হয়ে ওঠে সেটি খুব জরুরি। এবং এখানে তারা খেলাধুলা সহ অন্যান্য কাজে বিভিন্ন হাউজে বিভক্ত হয়ে নানান রকম পিঠা উৎসব সহ আরো অনেক আয়োজন করেছে তার মধ্য দিয়ে তারা তাদের ইতিহাস বোধ পরিচয় দিয়েছে। তাই আমাদের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে তৈরি করবে।
শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদেরকে যুক্ত করবে। তাদের যে মেধা রয়েছে সে মেধার পাশাপাশি তারা তাদের দক্ষতা, যোগ্যতা ও নান রকম মূল্যবোধ মানবিকতা সহমর্মিতা ,অসম্প্রদায়িকতা সহ সকল কিছু নিয়েই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ তাদের হাতেই গড়ে উঠবে কারন তারাই আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে।
বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানে দক্ষ হয়ে উঠবে এবং একই সঙ্গে মানবিক সৃজনশীল মানুষ হবে। তাদের সবার প্রতি আমার নিরন্তর ভালোবাসা থাকবে। খেলাধুলা ছাড়া দেহ ও মনের পূর্ণ বিকাশ সম্ভব নয়।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান এর সভপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, উপ দপ্তর সম্পাদক এ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ম্যানেজিং কমিটির সদস্য সহ সকল প্রভাষক-প্রভাষিকা, শিক্ষক-শিক্ষিকা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন।
এসময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার দেয়া হয়।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।