বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহরাস্তির মাদক সম্রাট সিস্টেম খোকন গ্রেফতার

রাফিউ হাসান হামজা প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৩ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহরাস্তির মাদক সম্রাট সিস্টেম খোকন গ্রেফতার

বহু মামলার আসামি, মাদক সম্রাট, শাহরাস্তি উপজেলার আলোড়ন সৃষ্টিকারী মোঃ ফারুক ওরফে সিস্টেম খোকন এবার হত্যা ও অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থেকে অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে।

১০ ফেব্রুয়ারি শনিবার শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জনি কান্তি দে ও কিশোর বড়ুয়া অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

সিস্টেম খোকন শাহরাস্তি উপজেলার মাদক সম্রাট নামে পরিচিত তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এ পর্যন্ত বহুবার তাকে মাদকসহ আটক করা হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশ কয়েকবছর পূর্বে তাকে আটক করতে গেলে খোকন পুলিশের ভয়ে দুটি ভবনের চিপায় আটকে পড়ে। প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।

Model Hospital

এ ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। বারবার পুলিশের হাতে আটক হলেও তাকে মাদক ব্যবসায় থেকে ফেরানো যায়নি। জেল থেকে মুক্তি পেয়েই মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে খোকন।

শাহরাস্তি পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উপলতা গ্রামের কাজী বাড়ির আঃ হকের ছেলে সিস্টেম খোকন।

পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থানায় ১৯৯৯ সালে তার বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করা হয় উক্ত মামলার রায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মামলার রায়ের পর সে পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সিস্টেম খোকনকে আটকের মাধ্যমে শাহরাস্তি থানা পুলিশের আরেকটি সফলতা অর্জন হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital