শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষাকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরী : পিএসসি সদস্য মাকছুদুর রহমান পাটওয়ারী

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪২ পিএম
শিক্ষাকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরী : পিএসসি সদস্য মাকছুদুর রহমান পাটওয়ারী

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি ও প্রবীণ-নবীন শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে প্রতিষ্ঠিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে শনিবার (১০ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও ৭৫ বছর পূর্তি ও মিলনমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রদাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য (পিএসসির সদস্য) ও সাবেক সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। এসময় তিনি বলেন, এই বিদ্যালয়টি রত্মপ্রসবা।

এই বিদ্যালয় থেকে দেশকে আলোকিত করা অনেক গুণি মানুষ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করছেন। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে নিজেও আজ গৌরাবান্বিত। আমাদের মনে রাখা উচিত শিক্ষার মূল স্তরই হচ্ছে প্রাথমিক। প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা যদি একজন শিক্ষার্থীকে সঠিক ভাবে পরিচর্যা করতে পারি, তবে তার সামনের পথগুলো মসৃণ হয়। বর্তমানে সরকার শিক্ষাকে কর্মমুখি করার চেষ্টা করছেন। এটি সফল হলে আমরা আর বেকারত্ব দেখবো না। তাই শিক্ষাকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরী।

Model Hospital

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক হাফেজ আহম্মেদ ও আহসান হাবিব নেভীর যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল, শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুন রশিদ পাঠান, ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম, আওয়ামীলীগ নেতা আমির আজম রেজা, দাতুশ্রী আ: কাদির জেমস।

এসময় আরো বক্তব্য রাখেন, ৭৫ বছর পূর্তি ও মিলনমেলা উদ্যাপন পরিষদের সদস্য সচিব মুন্সী মো. সালাউদ্দিন আইউবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ হোসাইন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৈয়দ আহমেদ পাটওয়ারী, আবু বকর সিদ্দিক, ইন্দ্রজিৎ বর্ধন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন আহমেদ, ডা: সাইফুল ইসলাম সোহেল, আলাউদ্দিন বকাউল, ডা: হারুনর রশিদ প্রমুখ।

প্রথম পর্বের আলোচনা শেষে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও এলাকার কৃতি বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকালে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital