বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চৌকিদার প্যারেড ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩২ পিএম
মতলব উত্তরে চৌকিদার প্যারেড ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা
মতলব উত্তরে সাপ্তাহিক চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে থানায় গ্রাউন্ডে চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন।
প্যারেড অনুষ্ঠানে ওসি মোহাম্মদ শহীদ হোসেন দফাদার ও চৌকিদারদের উদ্দেশ্যে বলেন, এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, দূর্ঘটনাজনিত সংবাদ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, মাদক সেবনকারী কিংবা মাদক কারবারির সংবাদ পাইলে থানাকে অবহিত করার করতে হবে।
এছাড়া ও সকলকে সতর্কতার সহিত দায়িত্ব পালনসহ থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারের নিমিত্তে তাহাদের অবস্থান সর্ম্পকে পুলিশকে জানানোর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড অনুষ্ঠানে থানার ১৪টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদারদের উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital