বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ফরাজীকান্দিতে ওয়াদুদ চৌধুরীর দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:৪৮ পিএম
মতলব উত্তরের ফরাজীকান্দিতে ওয়াদুদ চৌধুরীর দাফন

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের শাখারী পাড়া আব্দুল ওয়াদুদ চৌধুরীর দাফন সম্পন্ন করা হয়েছে। ২৭ ডিসেম্বর সোমবার বাদ জোহর ফরাজীকান্দি কমপ্লেক্স মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুল হক সরকার, চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার প্রমুখ।

জানাযা পড়ান মরহুমের সন্তান মাওলানা শহীদুল ইসলাম, দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী এবং জানাযায় উপস্থাপনা করেন ব্যবসায়ী বিল্লাল হোসেন রনি। মরহুমের সন্তান সমাজ সেবক ও রানীতিবিদ গোলাম জিলানী টিপু চৌধুরী পিতা মরহুম আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক বাখরপুর চৌধুরী বাড়ী নিবাসী বর্তমান শাখারীপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদ চৌধুরী গত ২৬ ডেসেম্বর সোমবার রাত ১১:৪০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন(ইন্নানিল্লাহ….রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র ১ কন্যা সন্তান রেখে গেছেন।

Model Hospital

জানা যায়, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইয়াছিন মোল্লা,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা বিএনপি যুগ্মসম্পাদক আমিরুল এহসান ফেরদৌস, সমাজ সেবক তাফাজ্জল হোসেন সরকার, সমাজ সেবক নিজাম উদ্দিন বাবুল মাস্টারসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।