বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউনিয়নবাসীর দাবির প্রেক্ষিতে

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রেজওয়ানের প্রার্থীতা ঘোষণা

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৬ পিএম
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রেজওয়ানের প্রার্থীতা ঘোষণা

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নবাসীর দাবির প্রেক্ষিতে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।

মঙ্গলবার বিকাল ৪টায় রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ (ছোট সুন্দর বাজার) কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি প্রচারনা শুরু করেন।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাবেক ছাত্রনেতা আবুল বারাকাত মোঃ রেজওয়ান, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি,ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, সহ-সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন জাকির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক পাটওয়ারী, ইউপি সদস্য জসিম তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনির পাটওয়ারী, লিয়াকত আলী খান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী , সাধারণ সম্পাদক মহসিন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মমিন হোসেন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা মোঃ আলী হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।

এ সময় রেজওয়ান বলেন, আপনাদের সেবা করার জন্য আমি জনপ্রতিনিধি হতে চাই। আপনারা সমর্থন নিয়েই উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছি। আবারও আপনাদের সমর্থণ থাকলে আগামী দিনে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবো।

Model Hospital

চাঁদপুরের উন্নয়নের রুপকার, সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চলার পথ মসৃন করতে আমি জনপ্রতিনিধি হতে চাই।

তিনি বলেন, দলীয় মনোনয়ন পেতে আমরা একত্রিত হয়ে আমাদের নেত্রী সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বর্তমানে সমাজক্যাণ সম্পাদক ডা. দীপু মনি আপার কাছে আহবান জানাবো।

এ সময় জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন মাস্টার, জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আরাফাত হোসেন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রব বেপারী, সেকান্দর খান, সহ সভাপতি খালেক তপাদার, দপ্তর সম্পাদক সেলিম মজুমদার, কোষাধ্যক্ষ লিটন পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক হান্নান মাস্টার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদ মোহাস্মদ আলী পাটওয়ারী, শহীদুল্লা হাজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানা বেগম, সদস্য মাহফুজুল কবির রাজু চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলেখা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রাইমা বেগম, সাধারণ সম্পাদক নাসরিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাইনউদ্দিন আরিফ, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিয়াদ পাটওয়ারী, নূর মোহাম্মদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।