বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একতারা ফাউন্ডেশনের সম্মাননা পেলেন চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১০ পিএম
একতারা ফাউন্ডেশনের সম্মাননা পেলেন চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি

শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য একতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান, চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি।

বুধবার ১৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও একতারা ফাউন্ডেশনের মহাসচিব নাসিমুল ইসলাম নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিথি লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল। বক্তব্য রাখেন একতারা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রবিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আফিয়া কনক ও একতারা শিল্পী সংঘের যুগ্ন সাধারণ সম্পাদক সাহানারা পারভিন।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ৪ গুণী ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুমাজ্জল হোসেন রুবেল, পুলিশ উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, কবি নুরুন্নাহার মুন্নি ও নারী উদ্যোক্তা হাসনা হেনা।

Model Hospital

অনুষ্ঠানে দৈনিক আলোকিত সকালের নির্বাহী সম্পাদক কাজল খান ও অতিথি লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital