বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিজয়ী এর উদ্যোগে বসন্ত উৎসব পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৩ পিএম
চাঁদপুরে বিজয়ী এর উদ্যোগে বসন্ত উৎসব পালন
শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভে মেতে উঠবে চারপাশ। বসন্তের রং ‘বাসন্তী’কে সঙ্গে নিয়েই শুরু হবে দিনের শুরু।
গাঁদা ফুলের রঙেই আজ সাজে সেজেছে তরুণীরা। পরছে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুজছে ফুল, মাথায় টায়রা আর হাতে পরছে কাচের চুড়ি। চাঁদপুরে বসন্ত বরন উৎসব আয়োজন করেছে চাঁদপুরের প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা।
চাঁদপুরের অভিজাত রেস্তোরাঁ  খান’স ধাবায়  লাল হলুদ শাড়ী আর মাথায় ফুল দিয়ে বিজয়ী এর সদস্য নারী উদ্যোক্তাগন বসন্তের গান গেয়ে কেক কেটে এই বসন্ত উৎসব পালন করেন।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এক সাক্ষাৎকারে বলেন – পহেলা ফাল্গুন, জীবনকে রাঙিয়ে দেয়ার দিন।বসন্ত মানেই- কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। তাই তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে।
চাঁদপুরের প্রথম নারী সংগঠন হিসেবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই ছোট আয়োজন সত্যি অনেক আনন্দদায়ক ছিল এবং স্মৃতিময় হয়ে থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital