ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৮ শিক্ষার্থী
চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদের মধ্যে এসএসসিতে ৩০ জন, দাখিল থেকে ৩৭ জন এবং ভকেশনাল থেকে ১ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় এসএসসিতে সাধারণ ৩ হাজার ৩০৩, দাখিল ১ হাজার ৭৬১ এবং ভকেশনাল ১৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

প্রথমদিনে কোন কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (মেজিস্ট্রেট) মৌলি মন্ডল জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলায় ৫ হাজার ২৯৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
এদের মধ্যে প্রথম দিনে ৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।








