মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আপন কিডস স্পোকেন ইংলিশ ক্লাবের দিনব্যাপী বর্ণাঢ্য বসন্ত উৎসব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৮ পিএম
আপন কিডস স্পোকেন ইংলিশ ক্লাবের দিনব্যাপী বর্ণাঢ্য বসন্ত উৎসব
‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে’। পৌষ চলে গেছে। মাঘের সাঁঝও গেয়ে উঠছে বিদায়ের গান। বসন্ত এসে গেছে! এই নবাগত বসন্তকে বরণ করে নিতে বছর ধরে মুখিয়ে থাকে বাংলার সব বয়সের মানুষেরা। যার ব্যাতিক্রম ঘটেনি নদীবিধৌত ইলিশের রাজধানী চাঁদপুরেও।

বর্নাঢ্য আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে চাঁদপুরের আপন কিডস্ স্পোকেন ইংলিশ ক্লাবের ক্ষুদে শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুর শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়। শীতের নির্জীব প্রকৃতি ছেড়ে সহসা জেগে ওঠা প্রকৃতির রূপ, রস, বর্ণ সর্বোপরি সৌন্দর্যের সঙ্গে তাল মিলিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। বসন্তগানের নৃত্য, আবৃত্তি, পিঠা উৎসব, মেহেদি আঁকা, খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনে ঋতুরাজকে বরণের উৎসব উদ্‌যাপন করে আপন কিডস্ স্পোকেন ইংলিশ ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি মো. মোস্তাফিজুর রহমান। সামাজিক সংগঠন আপন ও আপন কিডস্ পোস্পেন ইংলিশ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আপনের উপদেষ্টা মাহমুদা খানম, রোটারিয়ান মাসুদ হাসান, আপনের সহ-সভাপতি রোটারিয়ান আশ্রাফুল আরিফ, যুগ্ম সস্পাদক সিত্তুল মোনা চৈতী, রোটারিয়ান নজরুল ইসলাম স্বপ্ন, ছাত্রনেতা ও সংগঠক মিঠুন বিশ্বাস, আপন ইংলিশ কিডস স্পোকেং -এর মেন্টর ওয়ালী উল্লাহ, সামিয়া আক্তার।

Model Hospital

বক্তারা বলেন, বাঙালীর জীবনে বসন্তের অন্যরকম আবেদন রয়েছে। জরাজীর্ণ শীতের পর বসন্তের আগমনে প্রকৃতি সাজে নতুন রূপে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে আপন ইংলিশ কিডস স্পোকেং ক্লাবের এ আয়োজন ব্যাতিক্রমি এবং প্রশংসনীয়। বসন্ত মানে নতুন করে জেগে ওঠা। এই শুভক্ষণে আমাদের প্রতিজ্ঞা হোক-বিভেদ-ব্যর্থতা ভুলে, নতুন প্রত্যয়ে, নতুন শক্তিতে বলীয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হবার। আমাদের নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে হবে।

বক্তারা আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকার জন্য শুদ্ধভাবে মাতৃভাষার চর্চার পাশাপাশি আন্তর্জাতিক ভাষায়ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ না হলে ভবিষ্যতে অনেক বেশি পিছিয়ে পড়বে। এজন্য শিশু বয়স থেকেই তাদের মাতৃভাষা এবং ইংরেজিতে সমান পারদর্শী করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্র আপন কিডস স্পোকেন ইংলিশ ক্লাবের কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করেন কিডস স্পোকেন ক্লাবের শিশু শিক্ষার্থী রাইনা হাসান তাসনিয়া, ফারিন, শাফি, কাইশা, রেদওয়ানসহ অন্যান্যরা।

আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুলের পরিবর্তে বই দিয়ে বরণ কারা হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।