বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ‘সময়ের সেরা হাফেজ – ২০২৪’ চাঁদপুর জোনের বাচাই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৫ পিএম
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ‘সময়ের সেরা হাফেজ – ২০২৪’ চাঁদপুর জোনের বাচাই অনুষ্ঠিত
চতুর্থবারের মত দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফেজ- ২০২৪ চাঁদপুর জোনের বাছাই পর্ব সম্পন্ন।
১৭ (ফেব্রুয়ারি) সকাল দশটায় চাঁদপুর চেয়ারম্যান ঘাট দারুন নূর হুসাইনিয়া হিফজ মাদ্রাসায় এ বাচাই পর্ব অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের প্রতিটি উপজেলা থেকে আগত শতাধিক হাফেজ থেকে বাছাই করে পাঁচজনকে ফাইনাল অডিশনে যাওয়ার জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো: নূর খান ।
হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন আজাদের পরিচালনায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুর রহমান ত্বহা, হাফেজ মাওলানা আহমাদ উল্লাহ চাঁদপুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম  ফখরুল ইসলাম মাসুম, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, হাফেজ নেয়ামত উল্লাহ, হাফেজ জাকির হোসেন, হাফেজ মাওলানা  মাহবুব আলম, হাফেজ মোসাদ্দেক আল আকিব, লক্ষ্মীপুর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার আহসান উল্লাহ মিজি, হাফেজ ওমর ফারুক প্রমুখ।
এছাড়াও চাঁদপুর জেলা শহর ও উপজেলা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও হাফেজ ছাত্রদের ওস্তাদ এবং অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন মোহাম্মদ আসিফ।
অনুষ্ঠানে মিডিয়া বিভাগের দায়িত্ব পালন করেন চ্যানেল 24 এর চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন। মাহে রমাদান মাসে প্রতিদিন বিকালে চ্যানেল ২৪ পর্দায় প্রচারিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।