বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে স্থানীয় নেতৃবৃন্দের কড়া নির্দেশনা

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২১ পিএম
মহামায়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে স্থানীয় নেতৃবৃন্দের কড়া নির্দেশনা
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র মহামায়া বাজার। অব্যবস্থাপনাময় এই বাজারটিতে দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যা নিয়ে চলছে বাণিজ্যিক কার্যক্রম। এ নিয়ে গত সপ্তাহে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে চাঁদপুর জেলা ও সদর উপজেলা প্রশাসনের নজর কাড়লে গত ১৩ ফেব্রুয়ারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ।
এসময় বাজারের সকল ব্যবসায়ীকে ফুটপাত দখলমুক্ত করতে এক সপ্তাহের নির্দেশ প্রদান করেন তিনি।
সেই আলোকে রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে মহামায়া বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পদাধিকার বলে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে এবং ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এর পরিচালনায় বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, বাজার ব্যবসায়ী আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন দুলু, সোহরাব হোসেন কুসুম, হানিফ মিজি, মাসুদ হোসেন বেপারী, ইউপি সদস্য শাহাদাত হোসেন, কবির হোসেন রনি, ইজারাদার আরিফুল ইসলাম তুষার, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, গণমাধ্যমকর্মী মোঃ মাসুদ হোসেন প্রমূখ।
পরে সকলের সিদ্ধান্তক্রমে ইউপি চেয়ারম্যান সহ উপস্থিত নেতৃবৃন্দ বাজারের প্রতিটি গলি ও ফুটপাতের উপর সকল ব্যবসায়ীকে আগামী ২০ ফেব্রুয়ারী মঙ্গলবারের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রদান করেন।
সেই সাথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মহামায়া বাজারের উপর থেকে সকল অবৈধ স্থাপনা ও অটোরিকশা পার্কিং সরিয়ে নিতে জোড়ালো নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় উল্লেখিত সময়ের মধ্যে বাজারের প্রতিটি গলি ও সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত না করলে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার ঐ সকল ব্যবসায়ী কিংবা অটোচালককেই নিতে হবে বলে হুশিয়ারি প্রদান করেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুদুর রহমান নান্টু।
উক্ত সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক সকল হকারকে ফুটপাত ক্লিয়ার রেখে ছোট্ট পরিসবের বসে ব্যবসা করা, মহাসড়কের উপর থেকে সিএনজি-অটোরিকশা স্ব স্ব এলাকার রাস্তার সমূখে রাখার জন্য বলা হয়েছে। এবং বাজারের স্থায়ী ব্যবসায়ীদেরকে ফুটপাত দখলমুক্ত করার জন্যেও বলা হয়।
সেই সাথে অনতিবিলম্বে বাজার কমিটি উপহার দিতে ইউপি চেয়ারম্যানের প্রতি জোড় অনুরোধ জানান ব্যবসায়ীরা।
এসময় মহামায়া বাজারের ব্যবসায়ী মোঃ ফজলুল হক, মোঃ মনির হোসেন, সুরুজ বেপারী, শামছুল হক মিজি, ইউপি সদস্য হাবিবুর রহমান সহ বাজারের অন্যান্য ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত নির্দেশনাকালে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ সার্বিকভাবে সহযোগিতা করেন।
তবে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল ও সকল শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।