বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক গণিত বিভাগের সেমিনার পেপার উপস্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৬ এম
মহান শহিদ দিবস উপলক্ষে চাঁসক গণিত বিভাগের সেমিনার পেপার উপস্থাপন

চাঁদপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাতৃভাষায় গণিত চর্চা: সংকট ও সমাধান’ শীর্ষক সেমিনার কলেজের ভবন-০৩ এর গণিত বিভাগের ৩১৩ নং কক্ষে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২:০০টায় অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আনিছুল ইসলামের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মুহম্মদ ফখরে আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শুকুর আলম। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ।

Model Hospital

প্রাবন্ধিক শুকুর আলম তার প্রবন্ধে বলেন, ‘গণিত একটি স্বতন্ত্র ভাষা। এই ভাষায় দক্ষতা অর্জনের জন্য মাতৃভাষা সবচেয়ে বেশি কার্যকরী। কিন্তু বাংলাদেশে উচ্চশিক্ষায় গণিত বই ইংরেজিতে পড়ানো হয়। এটি একটি চরম সংকট। বাংলায় অনুবাদ করে গণিত বই পাঠদান করলে এই সমস্যার সমাধান হবে।’ অন্যান্য আলোচকবৃন্দও বলেন, মাতৃভাষায় গণিত চর্চায় সমস্যা অনেক রয়েছে কিন্তু সমাধান অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে এ থেকে উত্তরণ ঘটানো সম্ভব।

সেমিনার শেষে বিভাগীয় প্রধান মোঃ আনিছুল ইসলাম আমন্ত্রিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital