শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে ভাষা শহীদদের প্রতি যুবলীগ নেতা কায়সার হামিদ রুপুর শ্রদ্ধা

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৯ এম
শাহমাহমুদপুরে ভাষা শহীদদের প্রতি যুবলীগ নেতা কায়সার হামিদ রুপুর শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা কায়সার হামিদ রুপু।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে পুষ্পস্তবক অর্পণ দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীরা শহীদদের স্বরণে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে পুষ্পস্তবক অর্পণের পরপরই যুবলীগ নেতা কায়সার হামিদ রুপু সহ সকলেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পূর্বে যুবলীগের এই নেতার নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
জানা যায়, যুবলীগ নেতা কায়সার হামিদ রুপু বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রেখে চলছেন। তার এই ধারা অব্যাহত রাখতে দলীয় নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital