বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী

মানসম্মত শিক্ষা না হলে ভালো কোন ছাত্রী বেরিয়ে আসবে না

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০২ এম
মানসম্মত শিক্ষা না হলে ভালো কোন ছাত্রী বেরিয়ে আসবে না
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মনিহার গাজী মোহাম্মদ ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা। মানসম্মত শিক্ষা না হলে এখান থেকে ভালো কোন ছাত্রী বেরিয়ে আসবে না। এই বিদ্যালয়টি আগে একটি টিনের ঘর ছিল। এই ইউনিয়নের কৃতি সন্তান সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপির একান্ত প্রচেষ্টায় এখানে এখন চারতলা ভবন নির্মান হয়েছে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, বিদ্যালয়টি এই রামপুর ইউনিয়নের মধ্যে অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি চাঁদপুর জেলার মধ্যে শিক্ষা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সম্পত্তিগত যে সমস্যা রয়েছে সেটি সমাধান করে খুব দ্রুত বিদ্যালয়ের বাউন্ডারি করে দেয়া হবে। এবং সেই সাথে এবছরের মধ্যেই একটি শহীদ মিনার নির্মাণ করার প্রতিশ্রুতি প্রদান ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। যাতে আগামী বছর এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অস্থায়ী নয়, স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন। এসময় তিনি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলের উপস্থাপনায় মুগ্ধ হয়ে প্রশংসা করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ নেওয়াজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল। পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস আক্তার।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, মনিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ সোলায়মান মিজি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রিতা রানী পাল, সহকারী শিক্ষিকা শাহনাজ মুক্তা, নুরজাহান মুক্তা, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম পাটওয়ারী, মোঃ রুহুল আমিন, আজহারুল ইসলাম, সোহেল রানা, নাঈমা আক্তার সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।