বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কালিকাপুর উবি ও কালিকাপুর দাখিল মাদ্রাসায় মহান শহীদ দিবস পালন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২১ পিএম
কালিকাপুর উবি ও কালিকাপুর দাখিল মাদ্রাসায় মহান শহীদ দিবস পালন

মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দোয়া মুনাজাত।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে স্ব স্ব প্রতিষ্ঠানের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারির শিক্ষক হুমায়ুন কবিরের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সেলিম মিয়া, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

Model Hospital

এদিকে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাও. আসাদুজ্জামান, সহ-সুপার জসিম উদ্দিন, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, সহকারি মৌলভী আবু ইউসুফ রাশেদুল ইসলাম রণি প্রমুখ।

পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital