শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে দুঃস্থদের মাঝে পাটোয়ারী ফাউন্ডেশনের ছাগল বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১২ পিএম
মতলব দক্ষিণে দুঃস্থদের মাঝে পাটোয়ারী ফাউন্ডেশনের ছাগল বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী মো. শাহজাহান পাটোয়ারী।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মামুন পাটোয়ারী ও সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন পাটোয়ারীর যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.এস.এম মাহাবুব আলম খোকন, প্রকৌশলী মফিজুল ইসলাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ হোসেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও আমেরিকা প্রবাসী ইমন পাটোয়ারী প্রমুখ।

এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, লন্ডন প্রবাসী দিলরুবা চৌধুরী সিমা, ফাউন্ডেশনের সদস্য ইব্রাহিম পাটোয়ারীসহ ফাউন্ডেশনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital