বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিপিএম পদক পেলেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫২ পিএম
পিপিএম পদক পেলেন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামান
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম বার পদক পেয়েছেন মতলব উত্তর উপজেলাধীন মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মুনিরুজ্জামান। পরিদর্শক নিজে বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
পদকপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিদর্শক মো. মুনিরুজ্জামান বলেন, যেকোনো পুরস্কার মানুষকে কাজের উৎসাহ দেয়। এই পদক পাওয়ার পর আমার কাজের স্পৃহা আরও বাড়বে। আমি দেশ ও দেশের মানুষের জন্য আরও ভাল কাজ করার চেষ্টা করব।
প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর-২০২৩ সালে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৩ নৌ-ডাকাতকে আটক করেন। ডাকাতদের কাছ থেকে ৫৯টি মোবাইল ফোন, ১০টি রামদা, দুটি পাইপ গান, চারটি ছুরি, একটি সাবল, চার রাউন্ড গুলি, ছয়টি বোমাসহ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সাহসিকতা) পদকে ভূষিত করা হয়েছে।
প্রতিবছর মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ১১৮ পদক দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital