বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আনসার কোম্পানি কমান্ডার আব্দুস ছাত্তারের প্রশংসনীয় কর্মযজ্ঞ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০০ পিএম
শাহরাস্তিতে আনসার কোম্পানি কমান্ডার আব্দুস ছাত্তারের প্রশংসনীয় কর্মযজ্ঞ
শাহরাস্তিতে আনসার কোম্পানি কমান্ডার আ: আব্দুস ছাত্তার মজুমদার কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে বিভিন্ন  দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।
কমান্ডার ছাত্তার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি ১৯৯৪ সালে ভিডিপিতে যোগদান পরে ২০১৩ সাল থেকে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হিসেবে -তারপরে  ২০১৮ সালে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার হিসেবে স্থায়ীভাবে দ্বায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে তিনি উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও রেলওয়ে দ্বায়িত্বরত অঙ্গীভুত পিসি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
ওই দায়িত্ব পালনের পাশাপাশি চলতি শীত মৌসুমে হতদরিদ্রদের মাঝে ৬০ টি কম্বল বিতরণ, সামাজিক জননিরাপত্তা, বৃক্ষরোপণ সামাজিক বনায়ন, মাদক প্রতিরোধ, ইভটিজিং বাল্য বিয়ে বন্ধ সহ কৃষি উৎপাদনে ব্যাপক অবদান রাখছেন।
সংশ্লিষ্ট সূত্র আরো জানা গেছে , বিগত কয়েকটি সংসদ নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির সময় চাঁদপুর লাকসাম রেল সড়কে নাশকতা ঠেকাতে দিনরাত রেল সড়ক ও রেলের নিরাপত্তায় জীবন বাজি রেখে  দায়িত্ব পালন করেন।
বিশেষ করে ২০১৪ এর সংসদ নির্বাচনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির এবং ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ওই রেল সড়কে আনসার কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় শাহরাস্তি থেকে হাজীগঞ্জ কংগাইস এলাকা পর্যন্ত রেল সড়কে ৩টি পয়েন্টে ৩ জন রেলওয়ে অন্তর্ভুক্ত পিসি নেতৃত্বে ১৮ জন আনসার দিনরাত কর্মরত ছিল।
ওই সদস্যদের নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনে সার্বক্ষণিক সহযোগিতা করেন।
এ সময় তাকে সহযোগিতা করেন টামটা উত্তর ইউপির ভিডিপির দলপতি মোস্তফা কামাল, টামটা দক্ষিণ ইউপির আনসার প্লাটুন দলপতি, সূচিপাড়া উত্তর ইউপির দলপতি ও রেলওয়ে দায়িত্ব অঙ্গীভুত পিসি আনসার  সদস্য হিসেবে ব্যাপক সহযোগিতা করেন।
এদিকে উজ্জ্বন কুমার পাল জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাঁদপুর বেশ কয়েকবার এ বাহিনির কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ এসে তাদের খোঁজখবর নিয়ে অবদানের জন্য প্রশংসা করেন।
সদ্য যোগদানকৃত চাঁদপুর জিআরপি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদ আলম তাদের দায়িত্ব পালনে ব্যাপক প্রশংসা করেন।
একইভাবে শাহরাস্তি মেহের রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম তাদের কর্মকাণ্ডের প্রসংসা করে একটি প্রত্যয়ন এ বাহিনীর সদস্যদের প্রদান করেন।
এ প্রসঙ্গে উপজেলা কোম্পানি কমান্ডার আনসার আব্দুস ছাওার বলেন, সকলের সহযোগিতা পেলে আমরা আরো সেবা অতন্ত্র প্রহরীর মত প্রস্তুত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital