বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অমর একুশে বইমেলা ও আলোচনা সভা

গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কথা চিন্তা করেই বইমেলার আয়োজন করি : অধ্যাপক ড. মোস্তফা জামান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৩ পিএম
গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কথা চিন্তা করেই বইমেলার আয়োজন করি : অধ্যাপক ড. মোস্তফা জামান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুরে ২ দিনের অমর একুশে বইমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এখলাছপুর সেন্টার অফ হেলথ ইকো’র আয়োজনে ২৮ ফেব্রুয়ারী বুধবার বিকালে উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট চিকিৎসক, এখলাছপুর সেন্টার অফ হেলথ ইকো’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোস্তফা জামান।

এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং আমান উল্যাহ মাস্টারের সঞ্চারনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কথাসাহিত্যিক ও নাট্যকার ইসহাক খান, কবি ও কথাসাহিত্যিক ফরিদুর রহমান,
কবি ও কথাসাহিত্যিক ঝর্না রহমান,গবেষক, প্রাবন্ধিক ও শিশু সাহিত্যিক সরকার আব্দুল মান্নান,শিশু সাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, বিশিষ্ট সাহিত্যিক শ্যামলী খান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, সাংবাদিক শামসুজ্জামান ডলার, কবি খোরশেদ আলম নয়ন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেন,বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা দিন দিন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। তাই তাদেরকে বই পড়া মুখি করা খুবই জরুরি হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করেই এই গ্রামাঞ্চলে বইমেলার আয়োজন করি। তিনি আরো বলেন, শুধু শিক্ষার্থীদের নয় সমাজের শিক্ষিত সকল পেশার মানুষদেরকেই বইমেলার প্রতি উৎসাহিত করতে হবে।মতলবের একলাশপুর এলাকায় দু’বছর যাবত আমি বইমেলার আয়োজন করে আসছি। এবারের বইমেলার উদ্বোধনে পাঁচ জন কবি ও সাহিত্যিক উপস্থিত হয়ে দর্শনার্থীদের উৎসাহিত করেছেন।

Model Hospital

এখলাছপুর সেন্টার অফ হেলথ ইকো হাসপাতাল চত্ত্বরে আয়োজিত বই মেলায় ১৫টি স্টলে বিখ্যাত বিখ্যাত লেখকদের লেখা বই ঐ স্টলগুলোতে রাখা হয়।স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখলাছপুরের দুই দিন ব্যাপী বই মেলায় বিচরন করে এবং প্রিয় লেখকের বই নিচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।